চবিতে দুটি হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ অক্টোবর ৬, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা নামে দুটি হল উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী (বৃহস্পতি) ৮ অক্টোবর সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হল দুটি উদ্বোধন করবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড.কামরল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আগামী ৮ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হল দু’টির উদ্বোধন করার কথা রয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দফতর থেকে থেকে বিশ্ববিদ্যালয় রেজিস্টার দফতরে পাঠানো হয়েছে, যা আমরা পেয়েছি।’

তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নিজে উপস্থিত থেকে হল দুটোর উদ্বোধনে আশা দিলেও নানা ব্যবস্থার কারনে তা আর সম্ভব হচ্ছেনা।

এদিকে নতুন দুটি হল উদ্বোধন যেন আনন্দের বার্তা এনে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।দীর্ঘদিনের আবাসন সমস্যার সংকট আরও কমিয়ে আনবে বলে তারা মনে করেন।

আনন্দের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পদার্থবিদ্যা শিক্ষার্থী তৃতীয় বিভাগের শিক্ষার্থী সুলতানা জাহান প্রতিক্ষণ ডট কমকে বলেন, নতুন দুটি হল উদ্বোধন হওয়ার ফলে দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধান হবে।এ যেন স্বপ্নের প্রতিফলন।

বর্তমানে তিনটি হলের মানবেতর জীবন যাপন করছে প্রায় হাজার খানেক শিক্ষার্থী। কোন রুমে,৫-৮ জন আবার কোন কোন রুমে অনেকে ফ্লোরিং করে থাকছেন।এই হলটি উদ্ভোধন হওয়ার পর আশা করি ছাত্রীদের আবাসিক সমস্যার অনেকংশে লাঘব হবে মনে করছেন শিক্ষার্থীরা।

আন্তজার্তিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম প্রতিক্ষণ ডট কমকে বলেন, পুর্নাঙ্গ আবাসিক ক্যাম্পাস নির্মানে সহাংয়ক প্রদক্ষেপ। মাননীয় প্রধানন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর তুলনায় এ হল দু’টির আসন সংখ্যা হলেও হল দু’টির কারণে আমাদের আবাসন সংকট অনেকটা কমে যাবে।’

উল্লেখ্য যে ,২৯ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ হল দু’টি তে আসন সংখ্যা রয়েছে মোট ৭৫০ টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রয়েছে ২৫০টি এবং জননেত্রী শেখ হাসিনা হলে রয়েছে ৫০০ টি আসন।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G