ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশঃ অক্টোবর ৯, ২০১৫ সময়ঃ ১১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

ঢাবি প্রতিবেদক

duঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের খ-ইউনিটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় পরীক্ষা শেষ হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। খ- ইউনিটে ২২৯৬টি আসনের বিপরীতে ৩১১৬৩ জন আবেদন করে। এ বছর বিশ্ববিদ্যালয়ের বাইরে তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশসহ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রোবার স্কাউট ও বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করে। এছাড়া প্রশ্ন ফাঁস ও জালিয়াতির বিষয়টি মাথায় রেখে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G