ইরানি জেনারেলকে হত্যা আইএসের

প্রকাশঃ অক্টোবর ৯, ২০১৫ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

iranইরানের সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন হামেদানি সিরিয়ার আলেপ্পো শহরের কাছে নিহত হয়েছেন। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা তাঁকে হত্যা করেছে।
ইরানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে বলে আজ শুক্রবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশন গার্ডস কোরের (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে হামেদানিকে হত্যা করা হয়।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করছিলেন হামেদানি।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাশারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে ইরান। তারা গোয়েন্দা তথ্য সংগ্রহে এবং সেনাদের প্রশিক্ষণ দিতে সিরিয়ায় অভিজাত দল পাঠিয়েছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G