প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

chatro ligueপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ’ এবং আইসিটি টেকসই বিষয়ক পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সেমিনারের আয়েজন করা হয়।

আজ(মঙ্গলবার)সকাল ১১ টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় উপাচার্য তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সময়োপযোগী কার্যকর উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ এ সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ শিক্ষা-সংস্কৃতি, কৃষি, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, শিল্প-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, আইনের শাসন, পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব দরবারে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছের্। তিনি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের দেশব্রতী নেতৃত্বের গুণাবলী অর্জনের লক্ষ্যে শেখ হবাসিনার রাজনৈতিক দর্শন ও আদর্শ অনুসরণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে রূপান্তর হওয়ার আহবান জানান’’।

চবি ছাত্রলীগ শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন এর পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চ.বি. ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. খান তৌহিদ ওসমান।এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর জনাব মোহাম্মদ আলী আজগর চৌধুরী এবং কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম।এ সময় চবি ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপন্থিত ছিল।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G