প্রেসক্লাবের সামনে ওলামা লীগে দুপক্ষের সংঘর্ষ

প্রকাশঃ অক্টোবর ১৭, ২০১৫ সময়ঃ ১২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

olama ligজাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পৃথক মানববন্ধন চলাকালে দুপক্ষের সংঘর্ষে ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর সমর্থক ও অপর অংশের সভাপতি আখতার হোসাইন বুখারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার ইলিয়াস হোসাইন বিন হেলালীর সমর্থকরা জঙ্গিবাদবিরোধী মানববন্ধনের আয়োজন করে। অপরদিকে আখতার হোসাইন বুখারীর সমর্থকরা ১৩ দফা দাবিতে মানববন্ধনের আয়োজন করে।

দুই পক্ষের মানববন্ধন চলাকালে ইলিয়াস হোসাইন বিন হেলালী উপস্থিত হলে তার পক্ষের সমর্থকরা আখতার হোসাইন বুখারীর সমর্থকদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আখতার হোসাইন বুখারী পক্ষের সহ-সভাপতি আব্দুস সাত্তারসহ সাতজন আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে আখতার হোসাইন বুখারীর সমর্থকরা প্রেসক্লাবের সামনে থেকে চলে যায়।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G