জাবি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০১৫ সময়ঃ ৯:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

jabiজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুর নিয়োগ বাতিল না করায় এ কর্মবিরতি পালন করবেন তারা।

এর আগে শনিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় বিতর্কিত এ ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও উপাচার্য ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল না করায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

ফলে ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দুশ্চিন্তায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে শিক্ষক সমিতির জরুরি সভায় ভর্তি পরীক্ষা, ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও অষ্টম জাতীয় বেতন কাঠামো নিয়ে আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ শিক্ষক সমিতির জরুরি সভা ডাকা হয়েছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাফরুহী সাত্তার টিটু বলেন, ভর্তি পরীক্ষাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমাবার (আজ) শিক্ষক সমিতির জরুরি সভা আহ্বান করা হয়েছে। তবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৩ জুলাই ছাত্রলীগের চার নেতাসহ ছয়জনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য। এ সময় নিজ ক্ষমতাবলে ছাত্রলীগ নেতা ফয়সালকে প্রশাসনিক কর্মকর্তা পদে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিয়োগ দেন উপাচার্য। এরপর ৩ আগস্ট তাদের মধ্যে পাঁচজন নিজ নিজ পদে যোগ দিলেও শিক্ষক লাঞ্ছার অভিযোগে শিক্ষকদের বিরোধিতার কারণে পদে যোগ দিতে পারেননি ফয়সাল হোসেন। পরে সে নিয়োগ বাতিল করে গত ২৩ আগস্ট তাকে রেজিস্ট্রার ভবনে প্রশাসনিক কর্মকর্তা পদে আবার নিয়োগ দেন উপাচার্য।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G