বন্দুকযুদ্ধে নিহত ২

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৫ সময়ঃ ৯:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Bonduk1438969531টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। তবে র‌্যাবের দাবি নিহতরা চরমপন্থী দলের সদস্য।

সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মইশা গ্রামের শাহাদতের বাড়িতে  বুধবার  রাত সোয়া তিনটায় এ ঘটনা ঘটে । নিহতরা হচ্ছেন সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন (৪৫) ও মইশা গ্রামের মনু মিয়া (৩৫)।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইশা গ্রামে অভিযান পরিচালনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ চরমপন্থী ওই এলাকার শাহাদত হোসেনের বাড়িতে জোর করে অবস্থান নিয়ে অত্মগোপন করে। এ সংবাদ পেয়ে ওই বাড়িত র‌্যাব সদস্য অবস্থান নিয়ে চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়ে। এসময় র‌্যাব আত্ম রক্ষাত্রে পাল্টা গুলি ছুরলে ঘটনাস্থলেই মনু মিয়া ও আকবার হোসেন নামের দুই চরমপন্থী নিহত হয়। এতে র‌্যাব সদস্য মনিরুল ইসলাম এবং চরমপন্থী তিনজন আহত হয়। আহত র‌্যাব সদস্য মনিরুল ইসলামকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরী ওয়ান শুনার, দুই রাউন্ড গুলি ও বেশ কয়েকটি গুলিরর খোসা উদ্ধার করা হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G