ভারত আঘাতে পরমাণু অস্ত্র প্রস্তুত
প্রতিক্ষণ ডেস্ক
ভারতের তরফ থেকে যে কোনও রকমের আগ্রাসনের জবাব দিতে তৈরি রয়েছে পাকিস্তান। তার জন্যই দু দেশের সীমান্তের কাছে পরমাণু অস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা তৈরি রেখেছে তারা।
আজ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের আগে এমনটাই স্পষ্ট ভাষায় জানালেন পাক বিদেশ সচিব এজাজ চৌধুরী।
এজাজ বলেন, ভারত সীমান্তের কাছে পরমাণু অস্ত্র নিক্ষেপ করার পরিকাঠামো তৈরি করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে কোনও সতর্কতা ছাড়াই আমরা প্রয়োজনে এই অস্ত্র ব্যবহার করতে সক্ষম। ভারতের দিক থেকে আগ্রাসন দেখানো হলে এগুলো ব্যবহার করা হবে। এর ফলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে যথেষ্ট ভাবতে হবে ভারতকে।






















