যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলি নিহত ১

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৫ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৫ অপরাহ্ণ
tennessee1যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রাত ১১টার কিছুক্ষণ আগে গুলির এই ঘটনা ঘটে।

জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে গোলাগুলির এই ঘটনা ঘটে বলে ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ বিভাগ জানিয়েছে।

তবে গোলাগুলির এই ঘটনায় ছাত্ররা জড়িত কিনা এ ব্যাপারে পুলিশ কোনোকিছু বলেনি। এমন কী সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে কিনা তাও পরিষ্কার নয়।

মেট্রো ন্যাশভিল জরুরি যোগাযোগ কেন্দ্রের অপারেশন সুপারভাইজার তানিয়া স্টোন বলেন, তিন ব্যক্তিকে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

গেল সপ্তায় টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ের কাছে একটি বাড়িতে পার্টি চলাকালীন গোলাগুলিতে তিন ব্যক্তি আহত হন।

দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বিরতিতে গোলাগুলির ঘটনা ঘটে চলেছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G