বিএনপি জামায়াত ছাড়বে না; কামরুল

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৫ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

kamrulবিএনপি জামায়াতকে কখনোছাড়তে পারবেবলে বিশ্বাস করেন না আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম

তিনি বলেছেন, বিএনপি যদি কখনো জামায়াতের সঙ্গ ছাড়ার কথা বলেও, তা ‘আসলে’ হবে তাদের ‘ষড়যন্ত্রের নতুন কৌশল’।

শুক্রবার সকালে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল বলেন, “পত্রিকায় দেখলাম, জামায়াতের সঙ্গ ছাড়ছে বিএনপি। এ ধরনের কথা শুনছি, কিন্তু আমি বিশ্বাস করি না যে তারা শেষ পর্যন্ত জামায়াতকে ত্যাগ করবে। যদি তারা ত্যাগ করেও তা হবে ষড়যন্ত্রের নতুন কৌশল।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি ‘এখনও ষড়যন্ত্র করছে’।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও নিরাপদ নয়। শেখ হাসিনার সকল অর্জন ম্লান করার জন্য বিদেশিদের হত্যা করা হয়েছে। আর তাই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে,” বলেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধু সৈনিক লীগ’ ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ আলোচনার আয়োজন করে।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ উত্তরের সভাপতি এ কে এম মজিবর রহমান আলোচনায় অংশ নেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G