বাড়ি ফিরছেন রিয়াজ

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৫ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

reazপাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ শনিবার বাড়ি ফিরবেন চিত্রনায়ক রিয়াজ। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দীন তালুকদার জানিয়েছেন, রিয়াজের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তিনি এখন বাড়ি যেতে পারবেন।

শুক্রবার সকালে শাহাবুদ্দীন তালুকদার বললেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রিয়াজের রক্তচাপ নিয়ে আমরা একটু চিন্তায় ছিলাম। তবে এখন সবকিছু স্থিতিশীল আছে। আশা করছি কাল শনিবার দুপুরে তিনি বাসায় যেতে পারবেন।’

শাহাবুদ্দীন তালুকদার আরও বললেন, ‘রিয়াজ এখন শঙ্কামুত্ত। তবে তাঁকে ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এখন থেকে তাঁকে অনেক নিয়ম মেনে চলতে হবে।’
গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উত্তরার হৈচৈ শুটিংবাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। এ সময় সেখানে আরও ছিলেন রিয়াজের বন্ধু ও সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস, নির্মাতা মেহের আফরোজ শাওনসহ অনেকেই। রিয়াজকে দ্রুত উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রিয়াজকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। তাঁর হৃৎপিণ্ডে একটা রিং (স্টেন্ট) লাগানো হয়েছে। শাহাবুদ্দীন তালুকদার জানান, শিগগিরই আরেকটা রিং লাগাতে হবে।

কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। এতে রিয়াজের বিপরীতে অভিনয় করছেন মাহী। হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং পরিচালক মেহের আফরোজ শাওন।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G