লাভ জাঞ্জুয়ারের মরদেহ উদ্ধার

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

Labh-Janjuaমুম্বাইয়ের নিজ বাসভবন থেকে ‘জি করদা’, ‘ডান্স পে চান্স’-এর মতো হিট গানের গায়ক লাভ জাঞ্জুয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানাতে পারেননি কেউ।

মূলত ভাংলা গানের জন্য বিখ্যাত ছিলেন এই হিপ হপ গায়ক। বলিউডি ছবিতে তার গান খুব বেশি নেই। যে কয়টি গেয়েছেন সবগুলোই ছিল হিট। অক্ষয় কুমারের ‘সিং ইজ কিং’ ছবিতে ‘জি করদা’ গানটি গেয়েছিলেন তিনি। শাহরুখ খানের লিপে ‘রব নে বানাদি জোডি’ ছবিতে গেয়েছিলেন তুমূল হিট গান ‘ডান্স পে চান্স’।

সম্প্রতি কঙ্গনা রানাউত অভিনীত ‘কুইন’ ছবিতে ‘লন্ডন ঠুমাকডা’ এবং ‘সিং ইজ ব্লিং’ ছবিতে ‘দিল করে চুঁ চাঁ’ গেয়ে বেশ আলোচনায় ছিলেন জাঞ্জুয়া। মুম্বাইয়ের বাঙ্গুর এলাকায় তার নিজ বাড়িতেই গত বৃহস্পতিবার সকালে এ শিল্পীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুতে বলিউড তারকারা শোক প্রকাশ করেছেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G