দ: কোরিয়ার নৌযানে উ: কোরিয়ার হামলা

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

151025063638_korea_yellow_sea_624x351_bbc_nocreditদক্ষিণ কোরিয়ার নৌবাহিনী দেশটির সমুদ্রসীমায় চলে আসা উত্তর কোরিযা নৌযান লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানাচ্ছে দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ সংবাদ সংস্থা, ইয়োনহাপ।

প্রতিবেদনে বলা হয়, শনিবার কোরিয় সময় ১৫:৩০-এ (জিএমটি ০৬:৩০)উত্তর কোরিয়ার একটি টহল নৌকা সমুদ্রসীমা অতিক্রম করলে সেটি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়।

ইয়েলো সি-র সমুদ্রসীমা নিয়ে উত্তর কোরিয়া আপত্তি জানিয়ে আসছে এবং এর আগেও তারা সেই সীমা অতিক্রম করেছে।

Screenshot3গতবছরের অক্টোবরেও দুই দেশের জাহাজ ইয়নপিয়ং দ্বীপের কাছে গুলি বিনিময় করেছে।

এমন এক সময়ে ঘটনাটি ঘটলো যখন দুই দেশ ১৯৫০-৫৩ সালের কোরিয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর একটি পুনর্মিলন আয়োজন করছে।

গত পাঁচ বছরের মধ্যে এটি এধরণের দ্বিতীয় পুনর্মিলন।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G