আন্তর্জাতিকভাবে চাপে ফেলতেই বিদেশি খুন

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০১৫ সময়ঃ ১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dmp comissonarবাংলাদেশের সুনাম ক্ষুন্ন করতে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক চাপে ফেলতেই কথিত বড় ভাইয়ের নির্দেশে ইতালি নাগিরক তাবেলা সিজারকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, একজন বিদেশিকে হত্যা করে দেশকে অস্থিতিশীল এবং আন্তর্জাতিক চালে ফেলতেই এখুনের উদ্দেশ্য। একজন কথিত বড় ভাইয়ের নির্দেশে টাকার বিনিময়ে খুনীরা তাবেলা সিজারকে হত্যা করেছে।

তিনি বলেন, আমরা এই কথিত বড় ভাইকে গ্রেফতারের চেষ্টা করছি। তাকে গ্রেফতার করতে পারলেই এঘটনার পেছনে আরো কারো জড়িত তাদেরকে বের করতে পারবো।

এঘটনার পেছনে কোনো প্রকার জঙ্গি সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G