সৌদির খেজুর নরসিংদীতে

প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৫ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

Date-Palmনরসিংদীর বেলাবতে তাজুল ইসলাম নামে এক কৃষক গড়ে তুলেছেন আরব আমিরাতের খেজুর বাগান। বিঘা প্রতি তিন লাখ টাকা ব্যয় করে পাঁচ বছরেই ৩০ লাখ টাকা আয়ের স্বপ্ন তার। আর এ স্বপ্ন নিয়ে দুই বিঘা জমিতে আরব আমিরাত থেকে খালাছা, সেজরি, নাখাল ও বকরি- এই চার জাতের বীজ ও চারা এনে রোপণ করেন দেড় বছর আগে। বর্তমানে চারা গাছ প্রায় এক ফুট লম্বা হয়েছে। প্রতিটি চারা গাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকায়।

সরেজমিন কাশিমনগর গিয়ে জানা যায়, বেলাব উপজেলার কাশিমনগর গ্রামের তাজুল ইসলাম প্রায় ১৪ বছর দুবাইতে কাটিয়ে ২০১৪ সালে দেশে ফিরে আসেন। সঙ্গে আনেন আরব আমিরাতের খেজুরের চারা ও বীজ। পরে এক বিঘা জমিতে ১৫ হাজার চারা তৈরি করেন তিনি। এর মধ্যে উচ্চ ফলনশীল বকরি জাতের চারা বেশি উৎপাদিত হয়েছে।

তাজুল ইসলাম জানান, একটি পূর্ণাঙ্গ বয়সে বকরি জাতের প্রতিটি গাছে প্রায় ৩০০ কেজি খেজুর ধরবে বলে আশা করছেন। যেহেতু দেশে সেভাবে খেজুর চাষ হয় না, তাই লাভ হবে মনে করেই খেজুর চাষ করেছেন তিনি। খেজুর বাগানের চারাগুলো বড় হলে আয়ের পাশাপাশি অনেকের কর্মসংস্থানেরও সুযোগ হবে।

তিনি মনে করেন গাছে ভালো ফলন হলে ১৪ বছরের বিদেশে তার যে আয় হয়েছে তা দুই বছরেই সম্ভব। তার এই উদ্যোগে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অন্যান্য চাষিও।

এদিকে  খেজুর উৎপাদনে আগামী দিনে এ দেশেও সাফল্য সূচিত হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।16-shields-date-gardens-12

বেলাব উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম বলেন, ‘তাজুল ইসলামের উদ্যোগে বিদেশি খেজুর বাংলাদেশে ফলাতে পারলে দেশের খেজুরের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। ভালো পরিচর্যার মাধ্যমে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ভালো ফলন আশা করা যায়।’

তিনি আরো বলেন, ‘তাজুল ইসলামের জমিতে ১৫ হাজার চারা আছে, তা যদি সারা দেশে পৌঁছে দেওয়া সম্ভব হয় তবে ১৫ হাজার কৃষক পরিবার চাষের মাধ্যমে উপকৃত হতে পারে। ইতিমধ্যেই এলাকাবাসী অনেকেই তাজুল ইসলামের এ উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে খেজুর চাষে আগ্রহী হয়ে উঠেছেন।’

নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন বলেন, তাজুলের সাফল্য সমগ্র জেলায় ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G