সাগরতলের ক্যাবল কাটতে পারে রাশিয়া

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০১৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

123497_1আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি সাবমেরিনকে শনাক্ত করেছে দাবি করছে মার্কিন কর্মকর্তারা।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা পাশ্চাত্যের সঙ্গে সংঘর্ষ বাধলে আমেরিকা ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী সাগরতলের ক্যাবলগুলো কেটে দিতে পারে রাশিয়া। উল্লেখযোগ্য সক্ষমতার অধিকারী রাশিয়ার সাবমেরিনগুলো এ কাজ করতে পারে। গত মাসে আটলান্টিক মহাসাগরে মার্কিন গোয়েন্দা উপগ্রহ, সাবমেরিন ও জঙ্গিবিমানের সাহায্যে রাশিয়ার একটি সাবমেরিনকে শনাক্ত করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, রুশ সাবমেরিন ‘ইয়ান্তার’ পানির নীচ দিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে টহল দিয়েছে। টহলের পুরো সময় জুড়ে রুশ সাবমেরিনটির গতিবিধি পর্যবেক্ষণ করেছে বলে দাবি মার্কিন নৌবাহিনীর।submarine-655x360

মার্কিন কর্মকর্তারা বলছেন, সাগরের নীচে স্থাপিত কমিউনিকেশন ক্যাবল কেটে দেয়ার ক্ষমতা রয়েছে ইয়ান্তারের।

এসব ক্যাবল দিয়ে বিপুল পরিমাণ বাণিজ্যিক ও সামরিক ডাটা আদান-প্রদান হয়। এছাড়া, ইউরোপ ও আমেরিকার মধ্যে  ইন্টারনেট কানেকশনসহ অন্যান্য সব ধরনের যোগাযোগ ব্যবস্থা রক্ষিত হয় এসব কেবলের মাধ্যমে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G