সিসি ক্যামেরায় সাজবে ঢাকা দক্ষিণ

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০১৫ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

BM-aphyd-203_165554_Outdoor-Waterproof-CCTV-Camera-Hydঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে জনগণের নিরাপত্তার জন্য লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বিভিন্ন স্থানে ওই সব ক্যামেরা লাগানোয় দৃশ্যত কিছু সাফল্যও এসেছে।

২৬ নম্বর ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৩ লাখ। ঘনবসতিপূর্ণ এই এলাকার জনগণের নিরাপত্তার স্বার্থে জার্মানী থেকে আনা হয়েছে ৪৩টি সিসি ক্যামেরা। বিশেষ বিশেষ স্থানে বসানো হয়েছে ওইসব ক্যামেরা। এর মধ্যে রয়েছে পলাশী মোড়, ঢাকেশ্বরী মন্দির এলাকা, বুয়েট, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের সামনেসহ বিভিন্ন স্থান।

সিসি ক্যামেরার আওতায় আনা গেলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে মনে করছেন এলাকাবাসী। এরই মধ্যে সিসি ক্যামেরায় ডাকাতি ও অপহরণ ঘটনাও ধরা পড়েছে আর নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। দক্ষিণ সিটি কর্পোরেশন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক জানান, ওই এলাকার কিছু ব্যবসায়ী এবং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে প্রায় ৩৫ লাখ টাকা খরচে কেনা হয়েছে সিসি ক্যামেরা।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G