রুশ বিমান বিধ্বস্ত

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Russ air২১২ জন যাত্রী নিয়ে নিখোঁজ রুশ বিমানটি মিসরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয়েছে। রুশ বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে। বিমানটির অধিকাংশই যাত্রী রাশিয়ার পর্যটক ছিলেন। খবর বিবিসি। বিমানটি সিনাইয়ের মধ্য অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শরিফ ইসমাইল নামে এক কর্মকর্তা। 

উল্লেখ্য মিসরের সিনাই উপত্যকা থেকে ২১২ যাত্রী নিয়ে বিমানটি যাত্রা শুরুর পর নিখোঁজ হয়। সিনাইয়ের শারম এল শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির অধিকাংশই যাত্রী রাশিয়ার পর্যটক ছিলেন। রুশ বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছিল।

কর্মকর্তারা জানান, রাশিয়ান এয়ারলাইন কোগালিমাভিয়ার এ-৩২১ এয়ারবাসের ওই বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২২৪ জন আরোহী ছিলেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G