১৩ নভেম্বর আসছে না ‘কৃষ্ণপক্ষ’

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

Riaz-Mahi-in-the-film-১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি পাবে সিনেমাটি, নির্মাণের ঘোষণা আসল সেপ্টেম্বরের শেষ নাগাদ। অর্থাৎ, মাত্র ৪০ দিনে সব কাজ শেষ হবে।

তার পর মুক্তি পাবে বাংলাদেশে এর চেয়ে কম সময়ে এফডিসিতে সিনেমা বানানোর রেকর্ড আছে। কিন্তু এ যে হুমায়ূনের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস নিয়ে একই নামের সিনেমা। সে তাড়াহুড়ো প্রথমেই চোখে লেগেছিল। অবশেষে তা পিছিয়ে গেল। ‘কৃষ্ণপক্ষ’র নায়ক রিয়াজের অসুস্থতাসহ নানা কারণে সিনেমাটির শুটিং এখনো বাকি।

তবে নির্ধারিত দিনে ছবি মুক্তি না পেলেও চালু হবে ‌’কৃষ্ণপক্ষ’র ওয়েবসাইট। প্রকাশ হবে ‘‌মেকিং অব কৃষ্ণপক্ষ’। ‌‘কৃষ্ণপক্ষ’র শুটিং শুরু হয় ২ অক্টোবর। ১৯ অক্টোবর হঠাৎ করেই শুটিংস্পটে হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। হৃদপিণ্ডে চারটি ব্লক ধরা পড়লে জরুরি অস্ত্রোপচার করে একটি ব্লকে রিং পরানো হয়। ২৪ অক্টোবর দুপুরে তিনি বাসায় ফিরেন। চিকিৎসক জানান, তাকে কমপক্ষে দুই মাসে বিশ্রামে থাকতে হবে। এ ছাড়া আগামী দুই-তিন দিনের মধ্যে রিয়াজের হৃৎপিণ্ডে আরেকটি রিং পরানো হতে পারে বলে চিকিৎসকের বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন ‘কৃষ্ণপক্ষ’ ছবির নির্মাতা মেহের আফরোজ শাওন।Capture3

সিনেমাটি পিছিয়ে যাওয়া সম্পর্কে পরিচালক শাওন বলেন, ‘দেশে এবং দেশের বাইরের কারো জানতে বাকি নেই যে, রিয়াজ ভাই অসুস্থ। হার্ট অ্যাটাকের ওপর তো মানুষের হাত নেই। বিষয়টি এমন নয় যে, ছবিটা আর হচ্ছে না। আর ব্যাপাটি এমনও নয় যে, রিয়াজ ভাইও আর কখনো অভিনয় করতে পারবেন না। আমার বিশ্বাস, দর্শক এই ব্যাপারগুলো অবশ্যই বুঝবেন। আমি মনে করি, আমাদের দর্শকেরা অত্যন্ত বুঝমান।

শিগগিরই তাদের অপেক্ষার অবসান ঘটবে।’

প্রতিক্ষণ/এডি/বিএ
 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G