হতাহতের দায় স্বীকার আনসার আল ইসলামের

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৮:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

anserপ্রকাশক ও ব্লগারদের হতাহতের ঘটনার দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছে আনসার আল ইসলাম (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ) নামে একটি জঙ্গি সংগঠন। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো ইমেইলে আনসার আল ইসলামের নাম ব্যবহার করে প্রকাশকদের ওপর হামলার দায় স্বীকার করা হয়েছে।

এতে বলা হয়েছে, এই দুই প্রকাশকের প্রকাশিত বইয়ে রাসুল (সা.) ও ইসলামকে কটাক্ষ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তাদের ওপর ‘প্রতিশোধমূলক’ হামলা চালানো হয়েছে। বার্তায় এরপর কাদের ওপর হামলা করা হবে তাদের তালিকাও দেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ (মিডিয়া) বিভাগের উপ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনসার আল ইসলাম নামের একটি জঙ্গি সংগঠন এই হত্যার দায় স্বীকার করেছে।

তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমেও কারা এসব ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G