বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Homeদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভালো’ বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রকাশক হত্যার পর দেশের সার্বিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই ভালো। দু-একটা ঘটনার জন্য পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না। এ ধরনের ঘটনা বিশ্বের কোথায় ঘটে না? আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ঘটছে।

প্রকাশক হত্যা ও ব্লগারদের ওপর হামলার ঘটনার এক দিন পর রোববার বেলা ১১টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আনসারুল্লাহর নামে জামায়াত-শিবির, জেএমবি, হরকাতুল জিহাদসহ বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। মূলত তারা সবাই একসূত্রে গাঁথা।

ব্লগারদের ওপর হামলা ও প্রকাশক হত্যার ঘটনার অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। শিগগির জড়িতদের ধরা হবে।’

তিনি আরো বলেন, ‘থানায় জিডির পর ব্লগার টুটুলকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করতে। এখনো সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর জন্য বলছি। যাতে কোনো ঘটনা ঘটলে অপরাধী শনাক্ত করা যায়।’

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G