মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল
প্রতিক্ষণ ডেস্ক
মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে।
এছাড়া হরতালের পাশাপাশি সোমবার শোক দিবস পালনেরও ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
প্রতিক্ষণ/এডি/বিএ






















