দীপন হত্যার দায় এড়াতে পারেনা সরকার

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৯:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Hafizবিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন জাগৃতি প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার দায় সরকার এড়াতে পারে না ।

রোববার সন্ধ্যায় শোকাত্ব পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিন এ মন্তব্য করেন । হাফিজ উদ্দিন আহমেদ বলেন, হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত ব্যতীত কারো ওপর দোষ চাপাবেন না।

অন্যদিকে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডকে সম্পূর্ণ রাজনৈতিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ । তিনি আরো বলেন ‘দেশকে অস্থিতিশীল করতেই এ ধরণের হত্যাকাণ্ড করছে এক শ্রেণির দুর্বৃত্তরা’। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুব ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।Azad

আবুল কালাম আজাদ বলেন, বর্তমান মন্ত্রিসভায় যারা রয়েছেন তাদের অধিকাংশের ফিটনেস নাই।  এ মন্ত্রিসভা ভাঙ্গাচড়া। এদের দিয়ে সঠিকভাবে সরকার পরিচালনা করা সম্ভব নয়।

তিনি বলেন, সরকারদলীয় এমপি মন্ত্রীদের বক্তব্য ভূল তথ্যে ভরা। এতে সাধারণ জনগণদের রীতিমত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এদের বক্তব্যের কারণে খোদ প্রধানমন্ত্রীও বিব্রত হন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনএফ এর কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান খান, অ্যাডভোকেট এসএম ইসলাম, বিএনএফ ছাত্রফ্রন্ট সভাপতি সৈয়দ মাহবুব আজাদ, শ্রমিক ফ্রন্ট আহ্বায়ক আতিকুর রহমান নাজিম, বিএনএফ’র কেন্দ্রীয় দফতর সম্পাদক শফিউল্লাহ চৌধুরী প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G