নারীর জন্য চেয়ার

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১০:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

turkey_istanbulwomen2তুরস্কের ইস্তাম্বুল শহরের কিছু পার্কে নারীরা অপরিচিত পুরুষদের সাথে বসতে অস্বস্তি প্রকাশ করায় তাদের জন্যে অভিনব এক চেয়ারে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।

টিউলিপ ফুলের মতো দেখতে উজ্জ্বল রঙের এসব চেয়ার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নারীরা বিনা-দ্বিধায় বসতে পারেন। চেয়ারটি ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে যাতে করে সেখানে কোনো নারী যেকোনো সময়ে যেকোনো দিকে মুখ ঘুরিয়ে বসতে পারেন।শহরের পার্কে এরকম প্রায় ছ’শো চেয়ার বসানো হয়েছে। চেয়ারটির পেছনের দিকে হেলান দেওয়ার যে জায়গা সেখানে নারীদের ব্যাগ ঝুলিয়ে রাখারও ব্যবস্থা আছে।turkey_istanbulwomen

আর যখন চেয়ারটি ব্যবহার করা হবে না তখন সেটি ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যাবে, যা দেখতে একটি ফুলের মতো।।দেখে মনে হবে যে পার্কে নানা রঙের টিউলিপ ফুটে আছে। এই ফুলটি ইস্তাম্বুলের নাগরিকদের কাছে খুবই জনপ্রিয়। প্রতিবছর এই শহরে টিউলিপ উৎসবের আয়োজন করা হয়।

শহরের মেয়র বলছেন, পার্কে রক্ষণশীল পোশাকে বসে থাকা ক্লান্ত এক নারীকে দেখে অভিনব এই চেয়ারের আইডিয়াটি এসেছে। দেখা গেছে ওই নারী অপরিচিত কোনো পুরুষের সাথে বসতে চাচ্ছিলেন না। তিনি বলেন, কোনো নারী যদি পুরুষের সাথে পার্কে একই বেঞ্চে বসেন তাহলে হয়তো গুজব ছড়িয়ে পড়তে পারে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G