বঙ্গবন্ধুর খুনিরাই চার নেতার খুনি
প্রতিক্ষণ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৫ আগস্টের ধারাবাহিকতায়ই ৩ নভেম্বর জেল হত্যাকান্ড। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছে।
জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘জাতিকে নেতৃত্বশূন্য করতেই ৭৫-এ এ দুটি হত্যাকান্ড ঘটানো হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিবেশ অশান্ত করতেই খালেদা জিয়া লন্ডনে বসে গুপ্ত হত্যা চালাচ্ছেন। তার নির্দেশেই দেশে এসব হত্যাকাণ্ড ঘটছে। আমরা তার এই ষড়যন্ত্র মোকাবেলা করবই।’
এর আগে জাতীয় ৪ নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/বিএ






















