২৫ আইএস নিহত

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ১২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ISসিরিয়ার হোমস প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাদাদ শহরের কাছে সেনা অভিযানে আইএসের কমপক্ষে ২৫ সদস্য নিহত হয়েছে। অভিযানে আইএস সদস্যদের সঙ্গে সংঘাত এখনও চলছে বলে সিরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, অভিযানে ভারী অস্ত্র ও বিমান ব্যবহার করা হচ্ছে। অভিযানে আইএসের ছয়টি সাজোয়া যান, বড় মেশিন গানসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।

গত রোববার আইএস সিরিয়ার মীন শহর দখল করে নিলে জঙ্গি হামলার ভয়ে পার্শ্ববর্তী খ্রিস্টান অধ্যুষিত সাদাদের বেশিরভাগ অধিবাসী শহর ছেড়ে পালিয়ে যায়। মীন পুনর্দখল এবং সাদাদকে আইএসের হাত থেকে রক্ষা করতে অভিযান চালানো হয়েছে বলে জানায় সিরিয়ান সেনাবাহিনী।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G