পদত্যাগ করলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Victor-Pontaরোমানিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকান্ডের ঘটনায় ৩২ জন নিহত হবার প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা পদত্যাগ করেছেন। নাইট ক্লাবে অগ্নিকান্ডের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভের পরদিনই প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। সেই বিক্ষোভে প্রায় বিশ হাজার মানুষ অংশ নিয়েছিল।

বিক্ষোভকারীরা আরো সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। তাদের অভিযোগ সরকারের দুর্নীতি এবং দুর্বল নিরাপত্তার অভাবেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতির কারণে ক্লাবগুলোর অনুমোদন দেবার সময় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে তদারকি করা হয় না।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানী বুখারে_romania_640x360_afp_nocreditস্টের একটি নাইট ক্লাবে এই অগ্নিকান্ড ঘটে। সেখানে একটি ব্যান্ডদল যখন আতশবাজির প্রদর্শন করে তখন আগুন লেগে যায়। সেই নাইট ক্লাব থেকে বের হবার একটি মাত্র রাস্তা ছিল।

অগ্নিকান্ডের পর নাইট ক্লাবটির তিনজন মালিককে গ্রেফতার করা হয়েছে। পদত্যাগী প্রধানমন্ত্রী মি: পন্টা নিজেও দুর্নীতির অভিযোগ মোকাবেলা করছেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G