বাংলাদেশি শ্রমিকরা সৎ ও বিশ্বস্ত

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১১:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

zahid-hamidiবিদেশি শ্রমিক আনার ব্যাপারে মালেয়শিয়ার পছন্দ বাংলাদেশি শ্রমিক বলেছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। তিনি আরও বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৎ ও বিশ্বস্ত।

বুধবার(৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদ অধিবেশন চলাকালে তিনি এই কথা বলেন।

হামিদি বলেন, আগামী তিন বছরে দক্ষিণ এশিয়ার এই দেশ (বাংলাদেশ) থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট আলোচনায় তিনি জানান, বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরই এ ১৫ লাখ শ্রমিক মালয়েশিয়ায় আসবে। মালিকরা একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের শ্রমিকের চাহিদা জানিয়ে আবেদন করবেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালনকারী হামিদি আরও বলেন, বাংলাদেশি শ্রমিকরা অন্যদের তুলনায় বেশি সৎ। ক্যাশিয়ার অথবা পেট্রোল স্টেশনের কাউন্টারেও তারা অনেক বেশি বিশ্বস্ত ও দায়িত্ববান।

এ সময় বাগান দাতোহ এমপি তার সঙ্গে যোগ করেন, মালয়েশিয়ায় আসার আগে বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণের প্রয়োজন। যাতে করে মালয়েশিয়ার প্রথা ও জীবনযাপন সর্ম্পকে তাদের ধারণা হয়।

হামিদি’র ভাই আবদুল হাকিমের মালিকানায় একটি অনলাইন প্রক্রিয়ায় বাংলাদেশি শ্রমিক আনতে চাওয়া হয়েছে। তা নিয়ে ইতোমধ্যেই দেশটিতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন আহমেদ জাহিদ হামিদি।

গত ৩ নভেম্বর বাংলাদেশে মালয়েশিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে জিটুজি প্লাস পদ্ধতির মাধ্যমে শ্রমিক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G