গৃহিত পদক্ষেপে বিদেশিদের সন্তোষ প্রকাশ

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

niandarthalমার্কিন রাষ্ট্রদূতসহ দেশটির দক্ষিণ-মধ্য এশিয়ার প্রতিনিধি দল সম্প্রতিক সময়ে নেওয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ‘সুন্দর’ হয়েছে বলে মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়ার প্রতিনিধি দল।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তারা আমাদের ধন্যবাদ জানাতে এসেছেন। বলেছেন বাংলাদেশের গ্রহণ করা নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।’

তিনি আরো বলেন ‘সম্প্রতি ঘটা বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করে সেগুলোর বিষয়ে সম্ভব হলে তথ্য দিয়ে সহযোগিতার কথাও প্রতিনিধি দলটি জানিয়েছে।’ যুক্তরাষ্ট্র তরফ থেকে বাংলাদেশে তাদের নিরাপত্তা সতর্কতা না উঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা তাদের এক্সট্রা (বাড়তি) কিছু না। সারা বিশ্বে তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সতর্ক থাকে।’

সাক্ষাৎ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়ার প্রিন্সিপ্যাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টডও উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G