চবিতে জালিয়াতি আটক দুই

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

CUচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় র্স্মাট ওয়াচে প্রশ্নপত্রের ছবি তুলে হলের বাইরে পাঠিয়ে উত্তর সংগ্রহ করার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার সকালে চবি’র ‘ঙ’ ইউনিট (আইন অনুষদ) এর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়। আটকৃতরা হলেন মো. কামরুল ইসলাম ও ইমরান হোসেন। তাদের মধ্যে ইমরান ভর্তি পরীক্ষার্থী ও কামরুল উত্তর সরবরাহকারী। ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে আইন অনুষদের ভর্তির জন্য দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

চবি প্রক্টর আলী আজগর বলেন এসএমএস’ এর মাধ্যমে উত্তর আসায় কলা অনুষদের দুই নম্বর গ্যালারী হল থেকে ইমরানকে পরীক্ষকরা আটক করে প্রক্টরিয়াল বডির কাছে দেয়। এসময় তাকে পুলিশের কাছে সোপার্দ করা হয়। চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) মসিউদৌল্লাহ রেজা জানান, কামরুল শামসুন নাহার হলের ঝুপড়িতে বসে ‘স্মার্ট ওয়াচের’ মাধ্যমে ইমরানের কাছে উত্তর সরবরাহ করছিল।

 ইমরানকে আটকের পর হলের ঝুপড়ি থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজা আক্তার বলেন, গ্রেপ্তার হওয়া কামরুল প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য। তারা টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষায় উত্তর সরবরাহ করে থাকেন।

 তারা পরীক্ষার আগে ভর্তিচ্ছুদের সাথে যোগাযোগ করে। হল থেকে ছবি তুলে পাঠানোর পর পরীক্ষার্থীকে উত্তর সরবরাহ করে। ইমরান ভর্তি পরীক্ষার জন্য তাদের সাথে পাঁচ হাজার টাকা দিয়ে চুক্তি করে।

পুলিশ সুপার হাফিজ আরও বলেন, এ ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G