ব্রাজিলে বাঁধ ভেঙে নিখোঁজ ৪৫

প্রকাশঃ নভেম্বর ৬, ২০১৫ সময়ঃ ১২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

brazilব্রাজিলে বাঁধ ভেঙে ১৬ জন নিহতের শঙ্কা, এখনো নিখোঁজ ৪৫। ময়লা পানি ধরে রাখার একটি বাঁধ ভেঙে আশেপাশের ঘরবাড়ি প্লাবিত হয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রায় ৪৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানান মারিয়ানার দমকল বাহিনীর প্রধান আদাও সেভেরিনো জুনিয়র। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিনাস গেরিয়াস প্রদেশের মারিয়ানা শহরে এ দুর্ঘটনাটি ঘটে।

বাঁধ ভেঙে বাড়িঘর ধ্বংস হওয়ার পাশাপাশি যানবাহনও ভেসে গেছে। ভূমিধসের আশঙ্কায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে বাঁধ ভাঙার কারণ জানা যায়নি।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G