প্রকাশঃ নভেম্বর ৭, ২০১৫ সময়ঃ ১২:১০ পূর্বাহ্ণ..
সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ পূর্বাহ্ণ
আজ শনিবার, ০৭ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার ? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): ভাবে ভঙ্গিমায় নিজেকে আজ যতই জাহির করতে চান না কেন, কোনো লাভ হবে না। আপনার ইচ্ছার রঙ পাল্টে দিবে অন্যকেউ। উপকার করবে কেউ একজন যাকে আপনি চেনেন কিন্তু ধরতে পারবেন না। কর্মক্ষেত্রে প্রথমবার দুর্নীতির দূষণীয় বোধ আজ আপনাকে মানসিক পীড়া দেবে। দূরযাত্রায় শান্তি।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
টোটকা:
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): পারিপার্শ্বিকতা বিবেচনায় রেখে কাজ করুন কাজে সুফল আসবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি শুভ। ভালোবাসার গোলাপটি আজ সবকটি পাপড়ি মেলে দিবে। ছোট বেলার কোনো বন্ধু আজ আপনার সঙ্গে নিজ উদ্যোগে দেখা করতে আসবে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
টোটকা:
মিথুন (২২ মে – ২১ জুন): ডাক্তারি পেশায় যারা আছেন তাদের জন্য দিনটি একটু বৈচিত্র্যময়। দিনটিতে শুভ যা কিছু আছে তা আপনার জন্য পূর্ব থেকেই নির্ধারিত ছিল এমনটা যারা মনে করছেন তার স্রেফ বোকার স্বর্গে বাস করছেন। আপনার জন্য প্রতিবেশিরা আজ উদার হবে। সন্ধান মিলবে পুরনো কিছুর।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
টোটকা:
কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজকের দিনটিতে অতীব চালাকেরা বেশি সুবিধা অর্জন করবেন। যারা শান্ত শিষ্ট তাদের জন্য অনেক ঝক্কি আছে আজ। দিনের প্রথম খন্ডে দেখা হয়ে যাবে এক উদ্ভ্রান্ত বালকের সঙ্গে। শিক্ষকশ্রেনির যারা আছে তাদের কাছ থেকে আজ সাড়া পাবেন। ভ্রমণের জন্য দিনটি শুভ।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
টোটকা:
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): প্রতিটি কাজ শুরু হবে অনিশ্চয়তা দিয়ে। কাজটির মধ্যভাগে এসে আপনার মনে হবে, ‘থাক আর লাভ নেই ফল আসবে না’ এমনটি ভেবে কাজ থামিয়ে দিবেন না। প্রণয়ে আজ ভেসে যাবেন নতুন অনুভূতির মায়াজালে। বিদেশ যাত্রীদের জন্য আজকের দিনটি কল্পনাতীতভাবে শুভ।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
টোটকা:
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আপনি জানেন না হয়ত আপনাকে নিয়ে কেউ একজন ভেবে যাচ্ছেন। আপনি হয়ত জানেনও কিন্তু সে জানা কতটুকু গভীর? আপনার আজ সন্ধান মিলবে প্রাচীন কোন এক সংস্কৃতির সঙ্গে। আপনি কতটুকু নিজেকে জয় করতে পেরেছেন তাও আজকে জেনে যাবেন। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
টোটকা:
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তুলা রাশির জাতকের যদি প্রেম থেকে বিয়েতে যায় তাহলে সমস্যা হতে পারে। ব্যবসায়িদের জন্য দিনটি বেশ শুভ। বিনিয়োগ এবং বৈদেশিক বাণিজ্যে প্রসার বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। আইন পেশায় নিয়োজিত জাতক-জাতিকারা নতুন মক্কেলের সন্ধান পাবেন। তবে ভূমি সংক্রান্ত মামলায় না জড়ানোই ভালো। গৃহে শান্তি বজায় থাকবে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
টোটকা:
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): কর্মসূত্রে বিদেশ গমনের সুযোগ আসতে পারে। অফিসে ফাইল সংক্রান্ত জটিলতা বাড়বে আজ। তবে নিজের বিচক্ষণতা কাজে লাগালে আয় বাড়বে। পাওনা অর্থ আদায় হবে। ব্যবসায়িরা নতুন ব্যবসা খুলতে পারেন। প্রেম চালিয়ে যান অবিরত। তবে ঘন ঘন প্রেমে পড়া মোটেও স্বাস্থ্যকর বিষয় নয়। দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
টোটকা:
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): পরিবারে বয়স্কদের শরীরের দিকে নজর রাখবেন। প্রয়োজনীয় ফোন নম্বর সাথেই রাখুন। সন্তানের সাফল্যে আপনার গর্ব বাড়বে। পরিবারের সবচেয়ে ছোটো সদস্য কোনো ঝামেলায় জড়িয়ে পরতে পারে। সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিন। অর্থ কষ্ট থাকবে না কিন্তু বাড়িতে অতিরিক্ত আত্মীয় স্বজনের আগমনে পানির মতো টাকা করচ হবে। যদিও দিনের শেষে হাসি আনন্দ আর খুশির ভিড়ে টাকার কথা ভুলে যাবেন। নতুন করে কারো প্রেমে পড়তে পারেন।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
টোটকা:
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): কর্মস্থলে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজে সমস্যার সমাধান না করতে পারলে অতিশীগ্র বসের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করুন। সবসময় স্ত্রী পরামর্শ মতো কাজ করলে ধরা খাওয়ার সুযোগ আছে। তবে আজ যদি স্ত্রী কথা মতো কৃপনতা করেন তবে আখেরে আপনারই লাভ হবে। দূরের যাত্রার জন্য যে অর্থ জমাচ্ছেন তাতে হঠাত করে কিছু টাকা যোগ হবে। প্রেমিকার চোখের জলের কাছে আপনি হার মানবেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
টোটকা:
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): স্ত্রীর শারীরিক সমস্যা বাড়বে। যতদ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। আজ দিন হেসেবে মিশ্র প্রকৃতির দিন। অর্থ সমাগম তেমন হবে না, তবে সন্ধ্যে নাগাদ অহেতুক কারণে অর্থ ব্যয় হতে পারে। বাতের ব্যথায় আজ আপনি পুরো না হলেও আংশিক কাত হয়ে যাবেন। প্রেমের সম্পর্কে মনোমালিন্য বাড়বে। তবে মোটেও ভড়কে যাবেন না। কারণ মেঘের পরেই সূর্যের আলোয় উদ্ভাসিত হবে আপনার জীবন।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
টোটকা:
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ব্যবসার মোড় আপনি ভালোই বোঝেন। পার্শ্ববর্তী দেশের শেয়ার বাজার যে চাঙ্গা হয়ে উঠছে এই খবর আপনি ঠিকই রাখেন। তাই সকাল বেলার শুরুতেই শেয়ার বাজারের টাটকা খবরটি নিয়ে নিন আর বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিন। আয়কর সংক্রান্ত জটিলতা আজ শেষ হতে পারে। অসততার আশ্রয় নিলে পরবর্তীতে আপনি আরো বড় ঝামেলায় পরতে পারেন তাই সৎ থাকার চেষ্টা করুন। গৃহ শান্তি বজায় থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
টোটকা:
প্রতিক্ষণ/এডি/এসএ