ক্ষমা চাইল অ্যাপল

প্রকাশঃ নভেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

appleঅস্ট্রেলিয়ায় অ্যাপলের একটি দোকান থেকে ছয় স্কুলছাত্রকে বেরিয়ে যেতে বলার পর সেই ঘটনার জন্য এবার ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে অ্যাপল কোম্পানি। ওই ছাত্ররা ঘটনাটিকে বর্ণনা করেছেন বর্ণবাদী আচরণ হিসেবে। এই ছাত্ররা সবাই ছিল কালো বর্ণের।

মেলবোর্নের হাইপয়েন্ট শপিং সেন্টারের ওই সময়কার ফুটেজ ছড়িয়ে পড়ার পর মার্কিন তথ্য প্রযুক্তি খাতের বড় এই প্রতিষ্ঠানটিকে ঘিরে সামজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

ওই ভিডিও ফুটেজে ছাত্রদের বেরিয়ে যেতে বলা হয় কারণ “তারা নিশ্চিতভাবে কিছু চুরি করতে পারে” এই সন্দেহে। ভিডিওতে একজন কর্মীকে এমন মন্তব্য করতে শোনা যায়।

অ্যাপল বলছে, বিক্রয়কেন্দ্রটির ম্যানেজার এ বিষয়ে ছাত্রদের এবং তাদের স্কুলের প্রিন্সিপালের কাছে দু:খ প্রকাশ করেছেন। ফ্রান্সিস ওসি নামে যে ছাত্রটি এই ভিডিওচিত্র ধারণ করেছে, ফেসবুকে সে লিখেছে “এটা নেহায়েতই বর্ণবাদ”।

মোহামেদ সেমরা নামে আরেকজন ছাত্র ফেসবুকে লিখেছে, “তারা ক্ষমা চেয়েছে, ব্যস মিটে গেল। এ নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই”।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুকে ভিডিওটি ৬২ হাজার বার দেখা হয়েছে।

https://www.youtube.com/watch?v=EwF0VH4cr58

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G