বাবাকে নিয়ে নুহাশের স্ট্যাটাস
প্রতিক্ষণ ডেস্ক
আমার বাবার জন্মদিন আসছে আর সেই উপলক্ষে সাংবাদিক , রেডিও জকি ও বিভিন্ন মিডিয়ার মানুষ সাক্ষাত্কার বা বিশেষ প্রোগ্রামের জন্য আমার সাথে যোগাযোগ করছে। যদিও অধিকাংশ অনেক চমৎকার কিন্তু কখনও কখনও তাদের ফোন কল এবং বার্তায় একটু রাগ হয়।
দ্বিতীয়ত আমি বলতে চাই, এই মুহূর্তে আমি কোন সাক্ষাৎকার এবং প্রোগ্রামে আগ্রহী নই। যদিও এটা আমার জন্য একান্ত পরিবারিক বিষয়, মিডিয়ার কোন বিষয় না। আপনাদের ব্যবসায়িক ভালবাসাটা আমার জন্য হতাশাজনক।
আমি আমার আবেগ, অনুভুতিগুলোকে নিজের সাথে ভাগ করে নিতেই বেশি পছন্দ করি। কাজেই আমি এই শান্তিটা পাই যখন এটা আমি আমার নিজের মতো করে উপলব্ধি করতে পারি।
সবাইকে বোঝার জন্য অনেক ধন্যবাদ।
প্রতিক্ষণ/এডি/এআরকে
























