এ্যাডাস্ট এর বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

ADUSTবৃহস্পতিবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ প্রধান ক্যাম্পাসের সভা কক্ষে সকাল ১১টায় বোর্ড অব ট্রাস্টিজের এসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ারা বেগম সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ইসরাফিল আলম এম.পি,।

এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম আবুল হোসেন শিকদার, ইকবাল হোসেন অপু, মোঃ লিয়াকত আলী সিকদার, সৈয়দ মোঃ হেমায়েত হোসেন, ড. মোঃ শাহীন খান, গোলাম সারোয়ার কবির, জোনায়েত আহমেদ, আরিফুল বারী মজুমদার, শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ কামারুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার।

সভায় বর্তমান সামাজিক ও আর্থিক বাস্তবতার আলোকে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্প্রিং ২০১৬ থেকে হ্রাসকৃত টিউশন ফি নির্ধারণ করা হয়। ১লা জানুয়ারী ২০১৬ থেকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন উত্তরাস্থ স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এক যুগপূর্তি অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ২০১৬ সালের মে-জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G