আইএস নিশ্চিহ্নে প্রস্তুত জাতিসংঘ

প্রকাশঃ নভেম্বর ২১, ২০১৫ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

jatisongoবর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় ইসলামি জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সম্মতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।এছাড়া সব রকম পরিস্থিতি মোকাবেলা করতেও প্রস্তুত তারা । এ বিষয়ে সংস্থাটি একটি প্রস্তাব পাস করেছে।
খবরঃ বিবিসির

তথ্যানুযায়ী, শুক্রবার প্যারিসে হামলার পর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বেলজিয়াম। যেকোনো সময় আইএসের হামলার আশঙ্কায় আছে দেশটি। এমন পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্স প্রস্তাবটি পেশ করে। এতে সম্মতি দেয় বাকি রাষ্ট্রগুলো।

ঐ দিন প্যারিসের ছয়টি স্থানে একই সময়ে হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করে আইএস।

চলতি মাসে লেবাননে হামলার এবং অক্টোবরে রাশিয়ার যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনারও দায় স্বীকার করে আইএস। এমন এক সময়ে আইএসের নিশ্চিহ্নে প্রস্তাব আনা হলো জাতিসংঘে।
ওই প্রস্তাবে তিউনিসিয়ার সুসে এবং তুরস্কের আঙ্কারায় সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।

নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলা হয়,সন্ত্রাসী হামলা প্রতিরোধ এবং দমনে প্রচেষ্টা দ্বিগুণ করা দরকার।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G