সাকা চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১০:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

sakachowএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর লাশ রাউজানে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার সকাল ৯টা ৪০ মিনিটে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে গহিরার নিজ বাড়ি বাইতুল বিলালের উঠানে সাকা চৌধুরীর লাশের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাকা চৌধুরীর পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন।

সকাল ৯টায় সাকার লাশবাহী অ্যাম্বুলেন্স রাউজানের গহিরায় পৌঁছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ রাইজিংবিডিকে জানান, গহিরায় পারিবারিক কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশে সালাউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। এর দুই ঘণ্টা পর তার মৃতদেহ নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয় অ্যাম্বুলেন্স।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G