কৃষক হত্যায় ৫ জনের কারাদন্ড

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

netrokonaনেত্রকোনায় আখতার আলী হত্যা মামলায় এক বোন ও চারভাইসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এ রায় দেন।

মামলা বিবরণে জানা যায়, কমলাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের আখতার ও আব্দুস সালামের মধ্যে জমি বিরোধ ছিলো। এরই জের ধরে ১৯৯৮ সালের ২৫ নভেম্বর প্রতিপক্ষ সালামের লোকজন আখতারকে গুলি করে হত্যা করে। ঘটনার দিনই নিহতের বোন অরুনা বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ১৯৯৯ সালের ১২ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দেয়। পরে ৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G