ককটেলসহ ৬ শিবির নেতা আটক

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

atokরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে ৬ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। অভিযানকালে ১১টি ককটেল বোমা ও বিপুল জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।

তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানোর কথা জানান মতিঝিল থানার এসআই মফিজুর রহমান।

তিনি জানান, শুক্রবার বিকেলে আরামবাগে একটি আবাসিক ভবনের তৃতীয় তলা থেকে ছয় শিবির নেতাকে আটক করা হয়। তাদের মধ্যে একজন মতিঝিল থানা ছাত্রশিবিরের সভাপতি, একজন পল্টন থানা সভাপতি, একজন ৮নম্বর ওয়ার্ড সভাপতি, একজন মুগদা থানা সভাপতি, একজন বায়তুল সম্পাদক এবং বাকিরা অন্যান্য পর্যায়ের নেতা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় ১১টি ককটেল বোমা এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের ধারণা, নাশকতা করার উদ্দেশ্যেই তারা ওই বাসায় জরুরি সভা করছিলেন।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G