পারমাণবিক হামলা চালাতে পরামর্শ পুতিনকে

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Russiaরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পারমাণবিক হামলা চালাতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির প্রভাবশালী নেতা কর্নেল ভ্লাদিমির ঝিরিনোভস্কি এ পরামর্শ দিয়েছেন।

ঝিরিনোভস্কি মস্কোতে একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ইস্তাম্বুলে একটি পারমাণবিক হামলা করা হলে খুব সহজেই শহরটিকে ধ্বংস করা যাবে। একটি মাত্র বোমা ইস্তাম্বুল প্রণালির ওপর ফেলতে হবে। ব্যস, তার পর পুরো শহরটি সহজেই ধুয়ে পরিষ্কার হয়ে যাবে।’

তিনি বলেন, ‘এতে খুব ভয়াবহ একটা বন্যা হবে। ইস্তাম্বুল প্রণালীর পানি ১০ থেকে ১৫ মিটার উঁচুতে উঠে যাবে। আর এই জলোচ্ছ্বাসে পুরো শহরটাই ভেসে যাবে। সে সঙ্গে ভেসে যাবে শহরের ৯০ লাখ মানুষ।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা ঝিরিনোভস্কি রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে তুরস্কের বোকামি বলে মন্তব্য করেছেন। এ ঘটনার প্রতিশোধ নিতেই তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলকে ধ্বংস করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রাশিয়ার এই রাজনীতিবিদ তুরস্ককে তাদের এক নম্বর শত্রু হিসেবে বিবেচনা করছেন।

এদিকে, ঝিরিনোভস্কির এ বক্তব্যকে পুতিনের প্রতি ‘আগুন নিয়ে না খেলার’ সতর্কবার্তা হিসেবে ফিরিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, দুই দেশের নেতাদের এমন বাক্যবিনিময়ের পর গোটা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় পড়ে গেছে।

এরদোয়ান বলেছেন, বিশ্বে চলমান যুদ্ধ বিষয়ে সমাধান আনতে তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান। তবে যেকোনো আলোচনার আগে তুরস্ককে ক্ষমা চাইতে হবে বলে দাবি পুতিনের। তিনি বলেন, এটা বিশ্বাস করা অসম্ভব যে না জেনেই তুরস্ক রাশিয়ার বিমানে গুলি করে সেটি ভূপাতিত করেছে। কারণ, বিমানটির গায়ে এর পরিচয়চিহ্ন ছিল, যা সহজেই স্পষ্টভাবে দেখা যায়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G