হল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৯:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২০ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিনিধি

brurভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে হল বন্ধের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সবাবেশ করেছেন। রবিবার দুপুর ১২ টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোর্শেদ জামিল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় হল বন্ধ রাখে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা না করেই এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এ সিদ্ধান্ত থেকে সরে না আসেন তবে আমরাও হল ত্যাগ করবো না।’

এসময় ছাত্র ইউনিয়নের সভাপতি এলমিনা মনি সাধারণ শিক্ষার্থীদের সাথে একমত প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যারয়ের মেয়েদের একটি ও ছেলেদের দুটিসহ মোট তিনটি হলে প্রায় ১০০০ শিক্ষার্থী থাকেন। আর ভর্তি পরীক্ষার সময় হল বন্ধ রাখলে এই শিক্ষার্থীরা কোথায় থাকবেন সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটু ভেবে দেখা উচিত। অন্যথায় এ অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ তিনি আরো বলেন, ‘হলে ধার্যকৃত অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে ।’

প্রগতিশীল ছাত্রজোটের সভাপতিও একমত পোষণ করে বলেন, ‘আমাদের কাছে অনেক ছোট ভাই-বোন পরীক্ষা দেওয়ার জন্য আসবেন। যেখানে আমরাই হলে থাকছে পারছি না, সেখানে ছোট ভাই-বোনরা এসে কোথায় থাকবে তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ভেবে দেখা উচিত।’

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় বলেন, ‘এটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সিদ্ধান্ত। কাজেই তিনি যা বলবেন তাই আমাদেরও মানতে হয়।’

উল্লেখ্য, গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় আসন্ন ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর সম্মান ( স্নাতক ) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৪ থেকে ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G