বিএনপি সমর্থিত মেয়র গ্রেফতার

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৯:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

maymansingময়মনসিংহের নান্দাইল পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে শহরের চারিআনিপাড়া মহল্লা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আজিজুল ইসলাম নান্দাইল পৌর বিএনপির (একাংশ) জ্যেষ্ঠ সহসভাপতি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মেয়রের বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পুলিশ সে অনুসারে কাজ করেছে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G