বনদস্যু দু’বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

Gun-Fightপূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ও আকাশ বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে।

গত মঙ্গলব সন্ধ্যায় রেঞ্জের সুপতি স্টেশন সংলগ্ন জালিয়ার খাল এলাকায় দু’দলের মধ্যে এ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়। ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বনের মধ্যে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের মাঝে চরম আতংক বিরাজ করছে। বুধবার বিকেলে সুন্দরবন থেকে ফিরে আসা জেলে সুত্র এ সংবাদ নিশ্চিত করেছে।

জেলেরা জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী তিনটি নৌকায় করে বনের জালিয়ারখাল এলাকায় এসে আকাশ বাহিনীর আস্তানা লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাল্টা গুলি করে আকাশ বাহিনী। উভয়ের মধ্যে দুই ঘন্টাব্যাপী শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে আকাশ বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর বাহিনীর আক্রমনের মুখে টিকতে না পেরে বনের মধ্যে পালিয়ে যায় ।

সূত্র আরো জানায় , গত ৩০ নভেম্বর পূর্ব সুন্দরবনের বিভিন্ন নদী-খালে মাছ ধরতে যাওয়া শরণখোলা উপজেলার ৩০ জেলেকে ২০ হাজার টাকা করে মুক্তিপনের দাবীতে অপহরণ করে বনের মধ্যে জিম্মি করে রাখে আকাশ বাহিনী। দু’দল বনদস্যুর বন্দুক যুদ্ধের মাঝে জিম্মি জেলেদের অবস্থা কি হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় অপহৃতদের পরিবার চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকের পরিবার স্বজনদের উদ্ধার করতে মুক্তিপণের টাকা নিয়ে বনে যাচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, বিষয়টি পুর্বসুন্দর বন বিভাগের ডিএফও এবং কচিখালী কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে ।

 

 

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G