ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে রুল

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Uhsরাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে এক নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে হাসপাতালটির স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেফতার করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ও জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একটি জাতীয় দৈনিকে ‘ইউনাইটেড হাসপাতালে নারী রোগীকে যৌন নিপীড়ন’ শীর্ষক প্রতিবেদন  ৩ ডিসেম্বর প্রকাশিত হয়। তারপর সংবাদটি বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের পর আজ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।

গত সোমবার রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে এক নারী রোগীকে যৌন নিপীড়ন করেন স্টাফ নার্স সাইফুল ইসলাম। এই অভিযোগে সাইফুলকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুলের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয় নি। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

গত সোমবার ঘটনাটি ঘটলেও গতকাল বুধবার জানাজানি হয় বিষয়টি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G