চ্যাম্পিয়নস অফ আর্থ

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০১৫ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

0a4eb19c-8605-46aa-9d7d-f1c0f7fb2339‘দ্যা গ্রীন আইডিয়া জেনারেশন কমপিটিশন’স্লোগানে শুরু হয়েছে চ্যাম্পিয়নস অফ আর্থ প্রতিযোগিতা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাব এর আয়োজনে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি মাসব্যপী চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক উদ্ভাবনী ভাবনা বের হবে যা পরিবেশ রক্ষায় সহায়ক হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. এমদাদুল হক, এনভায়রনমেন্ট সায়েন্স ফ্যাকাল্টির চেয়ারম্যন ড. মোহাম্মদ জাকারিয়া এবং আর্থ ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজার তাহমীদ হক এশার।

প্রতিযোগিতাটি শুধুমাত্র পরিবেশ বিজ্ঞান এর ছাত্র-ছাত্রীদের মদ্ধে সীমাবদ্ধ না রেখে এর ব্যাপ্তি দেশ-বিদেশের সকল এইচএসসি/এ লেভেল, এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরাও অংশগ্রহনের সুযোগ রাখা হয়েছে। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক হওয়ায় অন্যান্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন নেদারল্যান্ডস, ইন্ডিয়া, পাকিস্তান সহ আরো অনেক দেশের ছাত্র-ছাত্রীরা এখানে অংশগ্রহণ করছে বলে আর্থ ক্লাব জানায়।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস অফ আর্থ বাংলাদেশ থেকে আয়োজিত অন্যতম বৃহত্তম পরিবেশ সংশ্লিষ্ট ইভেন্ট যেটি গত বছরের ন্যায় এবারো নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্থ ক্লাব আয়োজন করেছে। এটি একটি পরিবেশ বিষয়ক প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীদের পরিবেশ সংক্রান্ত নানান সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন করতে হবে।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G