শিশুদেরকে দিয়ে বন্দী হত্যার ভিডিও

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

image_143819_0সিরিয়ায় ইসলামিক স্টেটের সদস্যরা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে ৬ জন বাচ্চা শিশু জঙ্গিদের হাতে আটক সামরিক বন্দীদেরকে হত্যা করছে। বিবিসিতে প্রকাশিত এক সংবাদে বলা হয়,  ভিডিওটির শুরুতে মাদ্রাসায় কোরাআন পড়ছে এরকম কিছু ছাত্রের ছবি দেখানো হয়। একই সাথে দেখানো হয় তাদেরকে কিভাবে কারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ভেতর থেকে ছ’জন শিশুর নাম ঘোষণা করা হয়। তারপর দেখা যায় ওই শিশুরা ধ্বংস হয়ে যাওয়া একটি দুর্গের ভেতরে ও চারপাশে দৌড়ে বেড়াচ্ছে।
মনে হচ্ছে, শিশুরা যাদেরকে হত্যা করবে তাদেরকে ওরা সেখানে খুঁজে বেড়াচ্ছে। একসময় তাদের হাতে পিস্তল তুলে দেওয়া হয়। একসময় তারা বন্দীদের খুঁজে পায়, তাদের হাত বাঁধা ছিলো। তারপর একেকজন শিশু একেকজন বন্দীকে হত্যা করে। পাঁচজনকে হত্যা করা হয়েছে গুলি করে। আর একজনকে গলা কেটে। এর আগেও আই এস তাদের হাতে আটক বন্দীদের জবাই করে ও আগুনে পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছে। কিন্তু শিশুদেরকে দিয়ে জিম্মিদেরকে হত্যা করার ভিডিও এটাই প্রথম।
বিবিসির একজন সংবাদদাতা বলছেন, এই ভিডিওটি প্রকাশের মাধ্যমে আই এস এই বার্তা দিতে চাইছে যে তারা নতুন প্রজন্মের সদস্য তৈরি করছে যারা আগামীতেও তাদের শত্রুদের বিরুদ্ধে বর্বরতা অব্যাহত রাখতে পারবে।
প্রতিক্ষণ/এডি/এস. আর. এস

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G