সিরিয়া ও ইরাকে ‘মাংস-খেকো জীবাণু’

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৯:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

syrসিরিয়া ও ইরাকজুড়ে এবার ‘মাংস-খেকো জীবাণু’ ছড়াচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। এ জীবাণু ছড়ানোর ফলে ‘লেইসম্যানিয়াসিস’ নামক নতুন এক রোগের আবির্ভাব হয়েছে বলে জানায় কুর্দিভিত্তিক রেড ক্রিসেন্ট সোসাইটি। এ রোগে আক্রান্ত হলে মানুষের নাক, কান, মুখ ও গ্রীবার মাংস খসে পড়ে যায়। খবর ডেইলি মেইলের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে,

আইএস কর্তৃক ‘মাংস-খেকো জীবাণু’ ছড়ানোর ফলে সৃষ্ট ‘লেইসম্যানিয়াসিস’ রোগ প্রায় ২০টির অধিক পরজীবীর মাধ্যমে ছড়ায়। এটি অনিরাময়যোগ্য একটি রোগ। কুটানিয়াস, ভিসেরাল ও মুকোকাটানাস লেইসম্যানিয়াসিস- এই তিন প্রকারে বিভক্ত রোগটি। কুটানিয়াসের ফলে শরীরে ক্ষতচিহ্ন তৈরি হয়। ভিসেরালে আক্রান্ত ব্যক্তির হঠাৎ হঠাৎ জ্বর, লিভার ও প্লীহা বড় হয়ে যায়। মুকোকাটানাসে আক্রান্ত হলে নাক, মুখ ও গালের মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়।

মানবাধিকার কর্মীদের তথ্যমতে,

বিগত এক বছরের মধ্যে ‘লেইসম্যানিয়াসিস’ রোগে আক্রান্ত পাঁচ শতাধিক রোগীর সন্ধান পাওয়া গেছে সিরিয়ায়। আইএস উত্থানের পর থেকে দেশটিতে স্বাস্থ্যহানিকর বিভিন্ন রোগের আবির্ভাব হচ্ছে বলে জানান রেড ক্রিসেন্টের কর্মকর্তা দিলকাশ ইসা।

 

প্রতিক্ষণ/এডি /এস. টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G