ইন্টারনেট ছাড়াই ফেসবুক!

প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Facebookইন্টারনেট ছাড়াই ফেসবুক চালানো যাবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার করার জন্য ‘অফলাইন মোড’ চালু করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান।

জানা যায়, উন্নয়নশীল দেশগুলোতে যেখানে টু-জি নেটওয়ার্ক ব্যবহার করা হয়, সেসব দেশের জন্যই মূলত অফলাইন মোড চালু করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই ফেসবুক চালানো যাবে। অর্থাৎ, নিউজফিড দেখা যাবে এবং ছবিতে কমেন্টও করা যাবে। পরে যখনই ইন্টারনেট সংযোগ চালু হবে, স্বয়ংক্রিয়ভাবে কমেন্টটি পোস্ট হয়ে যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ বিবৃতিতে জানান, এবার থেকে ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার করার জন্য ‘অফলাইন মোড’ চালু করা হচ্ছে। আগে ফেসবুকের জন্য প্রয়োজনীয় ডেটা খরচ করতে হতো। কিন্তু এখন থেকে ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাবে। কিন্তু ইন্টারনেট ছাড়া ফেসবুকের স্পিড একটু কম হবে।

বিবৃতিতে আরও বলা হয়, উন্নয়নশীল দেশগুলোর কথা মাথায় রেখে এমন চিন্তা-ভাবনা করছে তারা। বিশেষত, যারা টু-জি নেটওয়ার্ক ব্যবহার করেন তাদের জন্যই এ ব্যবস্থা উপযোগী হবে। অল্প সময়ের মধ্যেইে এ ‘অফলাইন মোড’ পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G