মা হলেন কন্ঠশিল্পী অরিন

প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৫:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

সিফাত তন্ময়

tasmina_aurin

ফুটফুটে এক ছোট্ট পরী এসে আলোকিত করলো জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিনের ঘর। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় পৃথিবীর আলোতে নিজের ছায়া দেখায় ছোট্ট এই পরী। অরিন জানান, মা হবার অনুভুতি ভাষায় বলা যায় না। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন হিসেবে ভাবতে পারি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।অরিনের স্বামী তানভীর জানান, আসলে কিছু অনুভুতি আছে যা প্রকাশ করা যায় না।

বাবা হবার অনুভূতিটাও তেমনই। অরিন এবং মেয়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান,  মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ আছেন।
শফিক তুহিনের সঙ্গে ‘এর বেশি ভালোবাসা যায় না’, এবং ইলিয়াসের সঙ্গে ‘না বলা কথা’, ‘না বলা কথা-২’, ঘুমের ঘরে, পূর্ণতা শিরোনামের গানগুলোর মতো অসংখ্য জনপ্রিয় গান এবং মিউজিক ভিডিও, বিভিন্ন এ্যালবামে দ্বৈত কন্ঠ, ছবির প্লেব্যাকসহ বহু বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কাজ করেছেন তিনি । যা দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে ।
প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G