ভৌতিক নাটকে সামিনা চৌধুরী

প্রকাশঃ ডিসেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

saminaজনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। কন্ঠের যাদুতে অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে নাম লিখিয়েছেন অভিনয়ে।

শুরুটা মাস তিনেক আগে, তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায়  ‘‘মিডনাইট ব্ল্যাক কফি’’ নাটকের মাধ্যমে । এবার, একই পরিচালকের থ্রিলারধর্মী একটি ভৌতিক নাটকে অভিনয় করেছেন তিনি। ‘‘দ্য ঘোস্ট হাউজ ’’ নামের  এই নাটকটিতে বাড়িওয়ালির চরিত্রে অভিনয় করেছেন সামিনা চৌধুরী। বাড়িটিকে ঘিরেই নাটকটিতে ঘটতে থাকে রহস্য।

নতুন নাটকে অভিনয় নিয়ে সামিনা বলেন, ‘মিডনাইট ব্ল্যাক কফিতে অভিনয় করেছিলাম পরিচালকের অনেক অনুরোধের পর। আর এবারের নাটকটির চিত্রনাট্য আমার খুব পছন্দ হয়েছে। তাই এবার আর খুব অনুরোধ করতে হয়নি।’
নাটকে নিয়মিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মিত কি না, বলতে পারব না। তবে ভালো লাগলে করব। আমি সব সময় আমার ভালো লাগার বিষয়টিকে প্রাধান্য দিই।’

পরিচালক জানান, এই নাটকে আরও অভিনয় করছেন ঈশানা, শামীম ভিস্তিসহ অনেকে। সোমবার ধানমন্ডি ও বেইলি রোডের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাটকটির শুটিং।
শুটিং শেষে ৩১ ডিসেম্বর একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারের কথা রয়েছে দ্য ঘোস্ট হাউস নাটকটির।

 

প্রতিক্ষণ/এডি/এস. আর. এস

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G